অণুল্যাবSCIENCE & ICT, IN MOTION
আমাদের কথা · About

দেখে, নিজে করে, বুঝে শেখা

অণুল্যাব বাংলায় বিজ্ঞান শেখার একটি বিনা মূল্যের ওয়েবসাইট — ছোটদের বিজ্ঞান থেকে SSC ও HSC-র রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, ICT ও উচ্চতর গণিত।

মাতৃভাষায় বিজ্ঞান

কঠিন পরিভাষা নয়, সহজ বাংলায় ধাপে ধাপে ব্যাখ্যা।

নিজে করে দেখো

অ্যানিমেশন আর ল্যাবে মান বদলে চোখের সামনে ফল দেখো।

প্রশ্নে যাচাই

প্রতিটি পাঠের শেষে প্রশ্ন, প্রতিটি উত্তরের সঙ্গে ব্যাখ্যা।

সম্পূর্ণ বিনা মূল্যে

কোনো ফি নেই, অ্যাকাউন্ট নেই, লগইন নেই।

আমাদের লক্ষ্য

বইয়ের পাতার ধারণা চোখের সামনে আনা

বিজ্ঞানের অনেক ধারণা বই পড়ে মুখস্থ করা যায়, কিন্তু চোখে দেখা যায় না। পরমাণু কীভাবে বন্ধন গড়ে, বল দিলে বস্তু কীভাবে চলে, একটা লজিক গেট কীভাবে সিদ্ধান্ত নেয় — এসব নিজে বদলে দেখলে অনেক সহজে বোঝা যায়, মনেও থাকে।

অণুল্যাব সেই সুযোগটা দিতে চায় ছোটদের বিজ্ঞান থেকে SSC ও HSC পর্যন্ত, বাংলায়, সবার জন্য।

তোমার তথ্য তোমার কাছেই

অণুল্যাব ব্যবহারে নাম, ইমেইল বা পাসওয়ার্ড দিতে হয় না। পড়ার অগ্রগতি শুধু তোমার নিজের ব্রাউজারে থাকে। বিস্তারিত পড়ো গোপনীয়তা নীতিতে।

পাঠ্যবইয়ের সঙ্গে মিলিয়ে পড়ো

এখানকার পাঠ বোর্ডের পূর্ণ সিলেবাস নয়, মূল ধারণাগুলো সহজ করে বোঝানোর চেষ্টা। কোথাও ভুল চোখে পড়লে জানাও, ঠিক করে দেব।

নির্মাতা

তৌহিদুল ইসলাম

অণুল্যাবের পরিকল্পনা, পাঠ, ল্যাব আর কোড — সবই তাঁর হাতে তৈরি। শেখার সব কিছু সবার জন্য বিনা মূল্যে থাকবে।

পোর্টফোলিও দেখো ↗

আজই কিছু একটা শিখে ফেলো

পছন্দের বিষয় বেছে নাও, বাকিটা আবিষ্কারের আনন্দ।

শেখা শুরু করো অণুল্যাবের পাশে দাঁড়াও →